Rasel Hossain Adib
▐► JavaScript Basics
▐► JavaScript Objects
▐► JavaScript BOM
▐► JavaScript DOM
▐► JavaScript Validation
▐► JavaScript OOPs
▐► JavaScript Cookies
▐► JavaScript Events
▐► Exception Handling
▐► JavaScript Misc
▐► JavaScript Advance
▐► Differences
জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল (JavaScript Variables)

জাবাস্ক্রিপ্ট ভেরিইয়েবল হচ্ছে তথ্য্যের মান সংরক্ষণের জন্য একটি কনটেইনার ।
ভেরিয়েবলস কে নিচে x, y, z এর সাহায্যে উদাহরণ হিসাবে দেয়া হল ।
Var x = 5;
Var y = 6;
Var z = x+y;
উপরের উদাহরণে যাহা বুঝায় তা হলঃ-
X এর মান হচ্ছে 5
Y এর মান হচ্ছে 6
Z এর মান হচ্ছে 11
বীজগণিতের মত নিচের উদাহরণে ভেরিয়েবল হচ্ছেঃ price1, price2 এবং total
Var price1 = 5;
Var price2 = 6;
Var total = price1+ price2;
প্রোগ্রামিংটা হচ্ছে প্রায় বীজগনিতের মত। আমরা ভেরিয়েবল ব্যবহার করি (যেমন price1 এর মত) মূল্য নির্ধারণের জন্য ।
প্রোগ্রামিংটা হচ্ছে প্রায় বীজগনিতের মত। আমরা এক্সপ্রেশনে ( যেমন total=price1+price2) এ ভেরিয়েবল ব্যবহার করি ।
জাভাস্ক্রিপ্ট শনাক্তকারী JavaScript Identifiers সকল জাভস্ক্রিপ্ট ভেরিয়েবলকে অবশ্যিই অনন্য নাম দ্বারা চিহ্নিত করতে হবে। এই অনন্য নামগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার (শনাক্তকারী)


ভেরিয়েবল এর বৈশিষ্ট

সাধারনত কোন ভেরিয়েবল এর যে সকল বৈশিষ্ট থাকে সেগুলো নিছে দেখুন।

** ভেরিয়েবলের নাম কেজ সেন্সিটিভ তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেমন A এবং a এক নয়।
** ভেরিয়েবলের নাম অবশ্যই কোন বর্ণ উদাহরণস্বরূপ " A থেকে Z " পর্যন্ত বা " a থেকে z " পর্যন্ত
** বা আণ্ডারস্কোর " _ " অথবা ডলার " $ " ছিনহ দিয়ে শুরু হবে,
** ভেরিয়েবলের নামে যে কোন বর্ণমালা বা সংখ্যা বা আণ্ডারস্কোর থাকতে পারে,
** ভেরিয়েবলের নামের মাঝে কোন স্পেস থাকতে পারবে না,
** ভেরিয়েবলের নামের মাঝে কোন চিহ্ন যেমন - কমা, ফুলস্টপ ব্যবহার করা যাবে না,
** ভেরিয়েবল এর শুরুতে কোন সংখ্যা ব্যবহার করা যাবে না,
** ভেরিয়েবলের নাম হিসেবে জাভাস্ক্রিপ্টের সংরক্ষিত শব্দ বা Reserved Word গুলো ব্যবহার করা যাবে না।

ভেরিয়েবল এর প্রকারভেদ ভেরিয়েবল কে বাবহারের ওপর ভিত্তি দুই ভাগে ভাগ করা যায়। নিচে এর নাম গুলো দেখুন। Local ভেরিয়েবল Global ভেরিয়েবল

▲ Top